যে দেশেই গণভোট হয়েছে সরকার পক্ষ নিয়েছে

জুলাই জাতীয় সনদসংক্রান্ত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়েছে। যেহেতু এ সরকার সংস্কারের পক্ষে, তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লার (রহ.) মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অস্ত্র উদ্ধারে অসহায় পুলিশ

লুট হয়েছিল ৫ হাজার ৭৫৩টি, পাওয়া গেছে সামান্যই

পুলিশ চব্বিশের গণ অভ্যুত্থান আন্দোলনে আক্রমণের শিকার হয়েছিল। থানা লুট হয়েছিল। পুড়িয়েও দেওয়া হয়েছিল কয়েকটি। এ সময় পুলিশকে পাহারা দিয়েছিলেন আনসার সদস্যরা। এতে ভেঙে যায় পুলিশের মনোবল। প্রাথমিকভাবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে পুলিশ তা বুঝতেও পারেনি। একপর্যায়ে নিশ্চিত হওয়া যায় যে পুলিশের ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এরপর ১৭ মাস পেরিয়ে গেলেও বেহাত রয়েছে অনেক আগ্নেয়াস্ত্র। এসব লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে এ পর্যন্ত তিনবার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সাড়া পাওয়ার খবর পাওয়া যায়নি। তবে লক্ষণীয় বিষয় হলো-এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা করছে না পুলিশ। অজ্ঞাত কারণে যেসব গণমাধ্যমের প্রচার-প্রসার কম-অস্ত্র উদ্ধারের পুরস্কারের খবরটি প্রচার করতে সেসব গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে।

‘ফ্যাসিবাদি সংস্কৃতি থেকে দেশকে রক্ষায় হ্যাঁ ভোটকে জয়ী করতে হবে’ | Monir Haider| Yes Vote |JamunaTV । অন্তর্বর্তী সরকার ও সরকারি কর্মকর্তাদের গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বলেন, আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে গণভোটে। প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদ কিংবা ভোটহীনতার সংস্কৃতি থেকে দেশেকে রক্ষা করতে গণভোটে হ্যাঁ জয়ী করতে হবে। শনিবার গণভোটের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।