‘হ্যাঁ’ ভোট সমর্থনে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট
প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো সরকারপ্রধানের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে নীরব থাকার বাধ্যবাধকতা নেই। আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে—সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি স্পষ্টকরণ ব্যাখ্যা দিয়েছে। প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালাবে
আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের ভেতর পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ এবং বিশ্ববিদ্যালয়-কলেজে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার| National Election | Gonovote | Dr Yunus |Channel 24
এক ব্যক্তির খামখেয়ালি চলবে না: আসিফ নজরুল | Adviser Asif Nazrul | Interim Government | Somoy TV । তিনি বলেন, পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। এই প্রচারণা কোন দলের পক্ষে বা বিপক্ষে না । আমরা সকলে এমন একটি বাংলাদেশ চাই, যেখান দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না