বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি নিহত হয়েছেন।

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ও ময়েনদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিএনপিতে যোগদানের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষের প্রার্থীকে শোকজ

নোটিশে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে আপনি হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার নির্বাচনী প্রচারণার কিছু স্থির ও ভিডিও চিত্র লিখন সরকার নামের ফেসবুক একাউন্ট থেকে প্রচার ও প্রকাশিত হয়েছে। যেটি ১৬ জানুয়ারি ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার মারফতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এছাড়া কিছু ভিডিওসহ উপরোক্ত লিংকসমূহে স্থিরচিত্র ও ভিডিও চিত্র পর্যালোচনা করে দেখা যায়, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় (ভাঙ্গুড়া) ধানের শীষ প্রতীকে আপনার পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়াসহ স্লোগান দেওয়া হচ্ছে। যেটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।