শিশুদের শিক্ষাজীবন আনন্দময় করতে ভবিষ্যতে যা করবে বিএনপি

শিশুদের নিয়ে বিএনপি'র আলাদা পরিকল্পনা রয়েছে। সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে দল- জানিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে 'আমার ভাবনায় বাংলাদেশ' রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান শিশুদের শিক্ষাজীবন নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেছেন। তারা পড়াশোনাকে আনন্দময় করতে সিলেবাসে শিল্প, সংস্কৃতি ও খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তার মতে, গান, কবিতা বা গিটার-বাঁশির মতো বাদ্যযন্ত্র শেখার বিষয়টি নিয়মিত শিক্ষার অংশ হওয়া উচিত যাতে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকশিত হয়। এছাড়া, প্রথাগত কঠিন পরীক্ষার চাপ কমিয়ে তিনি নম্বর বিভাজনে পরিবর্তনের প্রস্তাব করেছেন, যেখানে একটি বড় অংশ বরাদ্দ থাকবে এসব সৃজনশীল ও সহ-শিক্ষা কার্যক্রমের মূল্যায়নের জন্য।

শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সহমর্মিতা তৈরিতে তিনি প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে দলগতভাবে বিভিন্ন পোষা প্রাণীর যত্ন নেওয়ার মতো অভিনব ব্যবহারিক কাজ যুক্ত করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষা এবং সাইবার সচেতনতা, বিশেষ করে হ্যাকিং থেকে সুরক্ষা বা নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করার ওপর জোর দিয়েছেন। এই লক্ষ্যগুলো অর্জনে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি ভীতিহীন ও শিশুবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা ভিডিওটিতে উঠে এসেছে।

খিলগাঁওয়ে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা

গোপালগঞ্জ-৩-কে ‘শান্তি-সম্প্রীতির চারণভূমিতে’ পরিণত করতে চান জিলানী

তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার

ভারতের সঙ্গে আপোস’: তাহেরের বক্তব্যকে ‘অপপ্রচার’ বলছে বিএনপি

রতের সঙ্গে বিএনপির গোপন আঁতাতের বিষয়ে জামায়াতে ইসলামীর তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ অপপ্রচার’ ও ‘রাজনৈতিক অপকৌশল’ হিসেবে উড়িয়ে দিয়েছে বিএনপি। শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র মাহদী আমিন স্পষ্ট করেন যে বিএনপির রাজনীতি কেবলই ‘বাংলাদেশপন্থি’ এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা আপসহীন, তাই এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। এছাড়া তিনি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে চলা আর্থিক প্রতারণা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নির্বাচনী সহায়তার জন্য দলের হটলাইন ব্যবহারের কথা পুনরায় মনে করিয়ে দেন।

তারেকের জনসভা: পলোগ্রাউন্ড মাঠে ‘জনসমুদ্রের’ প্রস্তুতি

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হেলালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মেয়ে জাইমাকে নিয়ে গুলশানের ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান