তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস

এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে নেমেছি। কিন্তু পারছি না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আমার ধৈর্য ধরে রাখতে পারছি না। আমি সহ্য করতে পারছি না।

শরীয়তপুর

এসপির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন এক ব্যক্তি। তার আপন চাচা বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করায় এবং স্থানীয় পুলিশ প্রশাসনে প্রভাব খাটানোর আশঙ্কায় নির্বাচন কমিশনে এই আবেদন করা হয়।

নওগাঁ-২

ভোটারদের ফ্যামিলি কার্ড দিতে চাইলেন বিএনপি প্রার্থী, শোকজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুরাইয়া বেগম এই নোটিশ দেন।

সংবাদ সম্মেলন

শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের পেছনে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলকে দায়ী করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে শাকসু নির্বাচনের ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

ইসি ঘেরাও কর্মসূচিতে না যাওয়ায় জাবি ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে দলের সব দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে, হল পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও উল্লিখিত নেতারা কোনো প্রকার পূর্ব অবহিতকরণ বা অনুমতি ছাড়াই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

নীলফামারীতে জেলা শহরের পৌর বাজার কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দিয়েছেন ‘রামগঞ্জ ট্র্যজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকির। তিনি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সহসভাপতি। মঙ্গলবার দুপুরে নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন হেদায়েত আলী শাহ ফকির। তার সঙ্গে আরো যোগ দেন ৯ ইউপি সদস্য।