'পৌরসভার লোকেরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে জামায়াত তাদের কর্মী পালে' - পাপিয়া | চাপাইনবাবগঞ্জ ৩ আসনরে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের স্ত্রী সাবেক বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া বলেছেন, শরীরের জন্য ক্ষতিকর তামাক, আর ধর্মের জন্য ক্ষতিকর ইসলাম।

শেখ মুজিবের কবর জিয়ারত করে ভোটের মাঠে সাবেক বিএনপি নেতা

নারীদের উঠান বৈঠকে যুবদলের বাধা, অভিযোগ জামায়াতের

এবার ব্যালটে ট্রাকই নৌকা-ধানের শীষের প্রতিনিধি: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বিএনপি অফিসিয়ালি গণঅধিকার পরিষদকে এই আসনে সমর্থন দিয়েছে। এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই; ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।

কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করতে এসেছি যে, যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটি ৫ আগস্টের মতো ঘটনা হতে পারে। কিংবা ২০১৮ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন যদি হয় বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না। কারও জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি কমিশনকে অবহিত করেছি।

আসলাম চৌধুরীর বৈধ মনোনয়ন নিয়ে ব্যাংকের আপিলের শুনানি ২৫ জানুয়ারি

তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি-প্রোভিসি, ছবি-ভিডিও ভাইরাল

সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) ও রেজিস্ট্রার। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে থেকে সরাসরি একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়ায় প্রশ্ন তুলছেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

‘খবর বেরিয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন’ ডা. তহের বলেন,

ভারতের সাথে গোপন চুক্তি করে বিএনপি ক্ষমতায় আসতে চাই | Taher | Somoy TV

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য

যাদের অন্য কোনো পেশা নেই, তাদের রাজনীতি মানে চাঁদাবাজি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত সহকারী ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন বলেছেন, ইমপ্রেসেবল রাজনীতি কোনো পেশা হতে পারে না। যাদের অন্য কোনো পেশা নেই, তাদের রাজনীতি মানে চাঁদাবাজি ও অর্থ কেলেঙ্কারি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনি প্রচারণা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনিসুজ্জামান খোকন আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারকারীকে জরিমানা

নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের এক প্রচারকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫০মিনিটে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড়ে এ আদেশ দেওয়া হয়।

গণসংযোগের সময় জামায়াতের মহিলা কর্মীদের বিএনপি কর্মীদের বাঁধা । নাটোরে গণসংযোগের সময় জামায়াতের মহিলা কর্মীদের উপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা।

নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া, রিট খারিজ

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

নারায়ণগঞ্জ

অস্ত্র কেনা-মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলাপচারিতা ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বজলুর রহমান নামে বিএনপির ওই নেতা তার কর্মী-সমর্থকদের নিয়ে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের একসময়ের সংসদ সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন দেশে উগ্রবাদের উত্থানকে।

বিএনপির সঙ্গে বিচ্ছেদ, একক নির্বাচনে মান্না

শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের। দলটি বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় তারা এককভাবে দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে ১১টি আসনে নির্বাচন করবে। দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সমঝোতার আসনেও বিএনপির ‘বিদ্রোহী’, শরিকদের ‘অস্বস্তি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার আসনগুলোতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীদের উপস্থিতিতে চরম অস্বস্তিতে পড়েছে শরিক দলগুলো। সারা দেশের ৭৯টি আসনে বিএনপির ৯০ জন সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন, যার মধ্যে শরিকদের ছেড়ে দেওয়া ১৭টি আসনের ১১টিতেই রয়েছে এই বিদ্রোহীরা। পরিস্থিতি সামাল দিতে বিএনপি ইতিমধ্যে ৫৯ জন নেতাকে বহিষ্কার করলেও প্রভাবশালী অনেক নেতা এখনো মাঠ ছাড়েননি; যেমন—বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না এবং পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে নিজ জোটেরই বহিষ্কৃত বিএনপি নেতাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। নতুন আইনি নিয়মে জোটের দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট দিতে হওয়ায় একদিকে যেমন সাধারণ ভোটারদের কাছে পরিচিতি পাওয়ার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ার শঙ্কায় শরিকদের জয়ের পথ অনেকটা কঠিন হয়ে পড়েছে।
ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘাত; আহত ৫

গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু এবং স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এই সংঘাতের সূত্রপাত হয় যখন ধানের শীষের প্রার্থী বাচ্চু তার সমর্থকদের নিয়ে শোভাযাত্রার জন্য অপেক্ষা করছিলেন এবং একই সময়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্তত ৫ জন আহত হয়েছেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে‌।

মুন্সিগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি' দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

এতে আহত বেশ কয়েকজন। দুপুরে, দিঘীরপাড় বাজার ও কামারখাড়া বাজারে হয় এই ঘটনা। স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শামীম মোল্লা ও অলিউল্লাহ খানের সমর্থকরা জড়ান সংঘর্ষে। এদিকে, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে ব্যানার টানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিএনপির ৫৯ শতাংশ প্রার্থীই ‘ঋণগ্রস্ত’: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই কোনো না কোনোভাবে ঋণ বা দায়গ্রস্ত, যা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ। টিআইবি জানায়, এবারের নির্বাচনে সামগ্রিকভাবে ঋণগ্রস্ত প্রার্থীর হার গত পাঁচটি নির্বাচনের মধ্যে সর্বনিম্ন (২৫.৫%) হলেও, প্রার্থীদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ১৮,৮৬৮ কোটি টাকা। প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, প্রার্থীদের ৪৮ শতাংশই পেশায় ব্যবসায়ী, কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন এবং শতকোটিপতি প্রার্থীর সংখ্যা ২৭ জন। এছাড়া, নির্বাচনে অংশগ্রহণকারী মোট প্রার্থীর প্রায় ২২.৬৬ শতাংশের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে এবং ৩১.৬৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অতীতে মামলা ছিল। টিআইবি আরও উল্লেখ করেছে যে, এবার ইসলামপন্থি দলগুলোর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সর্বোচ্চ নির্বাচনি ব্যয় হিসেবে বিএনপি ১১৯.৫ কোটি টাকা ঘোষণা করেছে।

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিএনপি প্রার্থীকে চেয়ার থেকে তুলে আরেকটিতে বসতে বললেন ডিসি, নেতার ক্ষোভ

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে বসা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গাইবান্ধা-২ আসনের বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের সময় তিনি একটি নির্ধারিত চেয়ারে বসলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাকে সেই চেয়ার থেকে উঠে অন্য চেয়ারে বসতে বলেন এবং পরে ওই চেয়ারে অন্য দলের প্রার্থীদের বসানো হয়। এই ঘটনায় অপমানিত বোধ করে বিএনপি প্রার্থী মাইক্রোফোনে সরাসরি রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে দল ও প্রার্থীর জন্য অসম্মানজনক বলে অভিহিত করেন।

ঋণখেলাপিদের নির্বাচনে আনলে আওয়ামী লীগের দোষ কী: হাসনাতের প্রশ্ন