হবিগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। একাধিকবার পরিদর্শন করেছেন জনসভা স্থল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত মাঠ। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবীও।
জনপ্রিয়তা দেখে প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি কিছু গোষ্ঠী : ডা. খালিদ
ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান অভিযোগ করেছেন, তার ‘আকাশচুম্বী জনপ্রিয়তা’ দেখে একটি বিশেষ গোষ্ঠী প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি বরং তারা তাকে সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রিজভী
রুহুল কবির রিজভী বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। আমি মনে করি, সবকিছু ঠিক করতে দৃঢ়হস্তে ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। তবে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে মানুষের সেই পুরনো আশঙ্কাই সঠিক হবে।
বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল–মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এ জন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। গতকাল সোমবার বিকেলে অধিকারবঞ্চিত যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
বিএনপি'র পরিকল্পনা স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া: তারেক রহমান | Tarique Rahman | Jamuna TV । তিনি বলেন, আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন গুলশানে এসে উঠেছি, আপনাদের পাশেই।
কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই– জানি না এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না বা কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, তবে আমি কয়েকটি কাজ করতে চাই। প্রিয় কড়াইলবাসী, আমি শুনেছি আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। সেই কষ্টের সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই।’