মানুষের চাওয়াতেই থাকবে মনোযোগ
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের প্রচার কৌশলে মানুষের প্রয়োজন, রাষ্ট্রকাঠামো সংস্কার এবং তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীকে মোকাবিলায় বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পাশাপাশি জীবিকা, দ্রব্যমূল্য এবং কর্মসংস্থানের মতো জনবান্ধব বিষয়গুলোতে নজর দিচ্ছে। ৪ কোটি তরুণ ভোটারসহ নারী ও বয়স্কদের আকৃষ্ট করতে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সুরক্ষা এবং জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ খেতাব দেওয়ার মতো সময়োপযোগী প্রতিশ্রুতি ইশতেহারে রাখা হয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, নতুন রাজনৈতিক দলগুলোর দুর্নীতিবিরোধী বার্তার বিপরীতে নিজেদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও আধুনিক সংস্কার পরিকল্পনা তুলে ধরাই এখন তাদের প্রধান কৌশল। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সহনশীল ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সরাইলে তারেক রহমানের জনসমাবেশে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি, যেখানে চার থেকে পাঁচ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সিলেট থেকে মাজার জিয়ারত ও নির্বাচনী সফর শুরু করে মৌলভীবাজার ও হবিগঞ্জ হয়ে বিকেলে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে তারেক রহমানের পৌঁছানোর কথা রয়েছে। জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, এই সমাবেশে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ জোটের শরিক দলের প্রার্থীদের সাথে নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দেবেন এবং এর মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
রাকসুর জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের অভিযোগ, আম্মার শিক্ষকদের হেনস্তা করাসহ ধারাবাহিকভাবে উসকানিমূলক ও অশোভন আচরণ করছেন, যা সুস্থ মস্তিষ্কের পরিচয় নয়। এই ঘটনার প্রতিবাদে এবং তার মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে, আম্মারের দাবি—ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যে কোনো উপসর্গের বিরোধিতা হিসেবে তিনি নিজেই ওই ব্যানারটি অপসারণ করেছেন।
দ্বিতীয় দিনের মত ইসির সামনে ছাত্রদলের অবস্থান
নির্বাচন কমিশনের (ইসি) ‘পক্ষপাতদুষ্ট আচরণ ও বিতর্কিত সিদ্ধান্তের’ প্রতিবাদে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে প্রধান সড়কের ওপর বসে পড়েন। ছাত্রদলের মূল অভিযোগগুলো হলো—পোস্টাল ব্যালট সংক্রান্ত প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসির হঠকারী পদক্ষেপ এবং শাকসু নির্বাচন নিয়ে বিতর্কিত হস্তক্ষেপ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী সংহিংসতা নয়, নজরুল হত্যাকাণ্ড ব্যক্তিগত বিরোধে- দাবি বিএনপির
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি কর্মী নজরুল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এটি কোনো নির্বাচনী সহিংসতা নয়, বরং ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, নজরুল হত্যাকাণ্ডের সাথে রাজনীতি বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল এই ঘটনাকে নির্বাচনী রূপ দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। বিএনপি নেতারা প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, নজরুল ইসলামকে সম্প্রতি দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই ঘটনাকে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "কুত্তা পিটাতে হ্যাডাম লাগে না, টোকায় পিটাতে হ্যাডাম লাগে না। মানবিক ছাত্রনেতা হিসেবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসেবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি।"
আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন: সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল
কুমিল্লা-৬: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী
'মনোনয়ন বাছাইয়ে ছোট-খাটো ভুল হয় কিন্তু ইসি যোগ্যতার সাথে কাজ করছে'
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে, তারা জিয়ার আদর্শে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও গণতন্ত্রকে পুনর্গঠন করাই এখন তাদের মূল লক্ষ্য। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সাথেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে যে, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে।
তারেক রহমানের চেহারার দিকে তাকালেই বুঝা যায় তিনি আমলদার মানুষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মতবিনিময় সভায় জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেন যে, নির্বাসিত জীবনে তারেক রহমানের আমূল পরিবর্তন হয়েছে এবং তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় তিনি একজন ‘আমলদার’ মানুষ। মুফতি কাসেমী আরও বলেন, ধর্মীয় জ্ঞান ও আমলের দিক থেকে তারেক রহমান কোনো আলেম বা জুব্বাওয়ালার চেয়ে কম নন। নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করে তিনি বর্তমানে ভোট না চেয়ে কেবল দোয়া প্রার্থনা করেন এবং আশা প্রকাশ করেন যে, আগামীতে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের মাধ্যমেই দেশ পরিচালিত হবে।
খালেদা জিয়ার শিক্ষানীতিতে আলোকিত লাখো আফ্রিকান মেয়ে: জাইমা রহমান
তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসরঘরের মতো: রিজভী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় যেন কোনো ধরনের ফাঁক না থাকে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র। বেহুলার বাসরঘরের মতো যেন কোনো ছিদ্র না থাকে।
কুমিল্লা-৩
কায়কোবাদের প্রার্থিতা বহাল, ভোটে বাধা নেই
২০০৪ সালের আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় ঘোষণা করেছিলেন।
তবে বিচারিক আদালতের এ রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় কায়কোবাদসহ সব আসামিকে খালাস দেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন কায়কোবাদ। কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ নভেম্বর ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়। পরে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা উল্লেখ করে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করান। এরপর তিনি কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে অবস্থান করেন বলে জানা যায়। দীর্ঘ ১৩ বছর পর ২০২৪ সালের ২৮ ডিসেম্বর দেশে ফেরেন কায়কোবাদ।
রাষ্ট্রদূতদের সঙ্গে যে সকল বিষয়ে কথা বললেন তারেক রহমান | BNP | Ekattor TV
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রাস্তা অবরোধ করায় দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল সভাপতি | DBC NEWS । ছাত্রদল সভাপতি বলেন, দাবি আদায়ের জন্য আমাদের বিকল্প করার কিছু ছিল না। কমিশন আমাদের দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে। তাই আমরা অবরোধ তুলে নিচ্ছি।
'এক দল আরেক দলকে দোষারোপ করলে সাধারণ মানুষের কোনো উপকার হয় না'- তারেক রহমান| Tarique Rahman | Jamuna TV ।
তারেক রহমান বলেন, মানুষের কল্যাণে কাজ করতে চাই বিএনপি, কোন শ্লোগান নির্ভর রাজনীতি করতে চাই না।