আচারণবিধি: গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর দ্বিতীয় বার্ষিক ওরস মাহফিলে, ৯ জানুয়ারি স্বপ্নগাঁছা নারী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান দলের পক্ষে ও নিজের জন্য ধানের শীষে ভোট চান।
বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনের ওপর স্থানীয় এক বিএনপি কর্মী হামলা চালিয়ে তার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামায়াতের নারী কর্মীদের সাথে অসদাচরণের প্রতিবাদ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে এবং পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা
ফেনীর সোনাগাজীতে সোমবার বিকেলে মহিলা জামায়াতের একটি ঘরোয়া কোরআন ক্লাসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বাধা দেয় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত ওই ক্লাসে ভোটের প্রচার চালানো হচ্ছে—যুবদলের এমন দাবিতে উত্তেজনা ছাড়ালে পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহিলা জামায়াত একে নিছক ধর্মীয় আয়োজন দাবি করলেও যুবদল একে নির্বাচনী প্রচার বলে অভিহিত করেছে, যা নিয়ে বর্তমানে জেলাজুড়ে তোলপাড় চলছে।
বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতিসহ পাঁচ নেতার বিরুদ্ধে গঠিত 'সুপার ফাইভ বাহিনী'র বিরুদ্ধে লেপসিয়া বাজার ও জলমহাল দখল করে কোটি টাকা চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিএনপি কর্মীরা প্রতিকার চেয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দাবি করেছেন যে স্থানীয় প্রশাসন থেকেও তারা কোনো সহায়তা পাননি। অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করে তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জেলা বিএনপি জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির অবস্থান সংস্কারের বিরুদ্ধে। এছাড়া, বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচনে ভরাডুবির আশঙ্কা বেশি বলে মন্তব্য করেছেন জমায়াত নেতা আতিকুর রহমান । তিনি বলেছেন, বিএনপির সাথে ভোট ব্যাংক নেই, আমাদের সাথে আছে। আমলাসহ সবাই একটি দলের পক্ষে চলে যাচ্ছে। আলীগ থেকে বিএনপি সাজা সহজ কিন্তু জামায়াত হওয়া কঠিন।
যশোর-৪ আসনে বিএনপির টিএস আইয়ুবের আপিল ইসিতে নামঞ্জুর
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের 'নিকাব মুসলিমদের পোশাক নয়'—এমন মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেত্রীরা বলেন, হিজাব ও নিকাব মুসলিমদের ধর্মীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার বিষয়। তারা এই ধরণের মন্তব্যকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার এবং ইসলামি পোশাক নিয়ে কটূক্তি বন্ধের আহ্বান জানান।