কেবল বিএনপি পালায় না: তারেক রহমান

তিনি বলেছেন, “আমরা অতীতে কি দেখেছি? কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ, চলে যায় না? এখনও চলে গিয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে, এক লোক পালিয়ে গিয়েছিল? কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল।

তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিরি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ।

মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে ছোট ভাই ফয়সল

প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই: ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সমৃদ্ধ ও মজবুত ভিত্তিতে ছিল। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবনযাপন করেছে।

চট্টগ্রাম-৪ আসন

কবর-মাজার জিয়ারতে শুরু আসলাম চৌধুরীর নির্বাচনি প্রচারণা

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০নং ওয়ার্ড নির্বাচনি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুণ্ডের বিভিন্ন মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এ সময় এলাকাবাসীও তার সঙ্গে জিয়ারত এবং মোনাজাতে অংশ নেন।

ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু

নির্বাচন সামনে রেখে বিএনপির থিম সং প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তাদের নির্বাচনি থিম সং প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠানের মাধ্যমে গানটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

থিম সংটি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন আতিয়া আনিসা ও নিলয়। কথা ও সুর করেছেন মো. তানভীর চৌধুরী।

সিলেটের আলিয়া মাঠে তারেক রহমানের বক্তব্যের সারসংক্ষেপ

তারেক রহমান গত ১৫-১৬ বছরের উন্নয়নের সমালোচনা করে বলেন, "ঢাকা থেকে সিলেটে আসতে যেখানে সাড়ে চার ঘন্টা লাগত, আজ সেখানে ১০ ঘন্টা লাগে। লন্ডনে যেতেও এত সময় লাগে না।" তিনি অভিযোগ করেন যে, উন্নয়নের নামে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং এই অবস্থাকে তিনি দেশকে 'বন্ধক' দেওয়ার সাথে তুলনা করেছেন।

তিনি বিগত নির্বাচনগুলোকে 'ব্যালট বক্স ছিনতাই', 'ডামি' এবং 'নিশি রাতের নির্বাচন' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ৭১ সালের স্বাধীনতা রক্ষা করেছে এবং এখন মানুষের ভোটের ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই চলছে।

তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়ার আমলের মতো দেশব্যাপী 'খাল খনন' কর্মসূচি আবার শুরু করবে। এটি কৃষকদের সেচ সুবিধা এবং বন্যার সমস্যা সমাধানে সহায়তা করবে। তিনি কৃষকদের জন্য 'কৃষি কার্ড' দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি মা-বোনদের স্বাবলম্বী করার জন্য 'ফ্যামিলি কার্ড' চালুর ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই যাতে আমাদের মায়েরা-বোনেরা সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন।" এছাড়া তিনি শিক্ষিত মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন।

বেকার যুবকদের জন্য তিনি কর্মসংস্থান ও বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা বলেন। তিনি বলেন, যুবকদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলে দেশে এবং দেশের বাইরে তাদের কাজের সংস্থান করা হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে।

তারেক রহমান একটি বিশেষ দলের (জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে) 'বেহেশতের টিকিট' দেওয়ার প্রচারণার সমালোচনা করে বলেন, জান্নাত-জাহান্নাম ও পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ। মানুষের পক্ষে এমন টিকিট দেওয়া সম্ভব নয় এবং এটি একটি 'শেরেকি' কাজ। এছাড়া তিনি প্রবাসীদের পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র সম্পর্কেও জনগণকে সতর্ক করেন।

তিনি জোর দিয়ে বলেন, "দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।" তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে নবী করীম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। তার বক্তব্যের মূল স্লোগান ছিল— "করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ"।

বিএনপির প্রার্থীদের ২২৯ জন উচ্চশিক্ষিত, ব্যবসায়ী ২০৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দলটির প্রার্থীদের বড় অংশই উচ্চশিক্ষিত এবং পেশায় ব্যবসায়ী। ২৮৭ জন প্রার্থীর মধ্যে ২২৯ জনই স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, যার মধ্যে ৮ জন পিএইচডিধারী। অন্যদিকে, প্রায় ৭১ শতাংশ বা ২০৫ জন প্রার্থী নিজেদের প্রধান পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। প্রার্থীদের মধ্যে বয়সের আধিক্য লক্ষণীয়; অর্ধেকের বেশি প্রার্থীর বয়স ৬০ বছরের উপরে, যেখানে সবচেয়ে প্রবীণ প্রার্থী ৮৬ বছর বয়সী আকবর আলী এবং সর্বকনিষ্ঠ প্রার্থী ৩১ বছর বয়সী রাশেদ খাঁন।
আর্থিক দিক থেকে বিএনপির প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ বেশ বিত্তবান। মোট প্রার্থীর মধ্যে ২১৫ জন কোটিপতি এবং ৭ জনের সম্পদ ১০০ কোটি টাকার উপরে। চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ৩৮১ কোটি টাকার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন, তবে তার বিশাল অঙ্কের ঋণও রয়েছে। বার্ষিক আয়ের ক্ষেত্রে কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সর্বোচ্চ (প্রায় ৫৯ কোটি টাকা) আয় দেখিয়েছেন। সার্বিকভাবে এবারের নির্বাচনে বিএনপি অভিজ্ঞ ও আর্থিকভাবে সচ্ছল প্রার্থীদের ওপরই বেশি ভরসা করেছে।

'মুসলমানদের শিরক করাচ্ছে'- তারেক রহমান

তারেক রহমান জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন যে, নির্বাচনের আগেই তারা মানুষকে 'বেহেশতের টিকিট' দেওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকাচ্ছে। তিনি একজন হাজিকে মঞ্চে ডেকে সবার সামনে এটি প্রতিষ্ঠিত করেন যে, জান্নাত-জাহান্নাম ও এই পৃথিবীর একমাত্র মালিক আল্লাহ; তাই মানুষের পক্ষে এমন কোনো টিকিট দেওয়া সম্ভব নয় এবং এটি মূলত একটি 'শেরেকি' কাজ। তিনি জনগণকে সতর্ক করে দেন যে, যারা নির্বাচনের আগেই ধর্মকে ব্যবহার করে এভাবে মানুষকে বিভ্রান্ত করছে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে আরও ভয়াবহভাবে ঠকাবে। বক্তব্যের শেষ অংশে তিনি ১৯৭১ সালের বিরোধিতাকারীদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বলেন যে, দেশ এখন স্বৈরাচারমুক্ত হয়েছে এবং এখন মানুষের অধিকার ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে 'টেক ব্যাক বাংলাদেশ' আন্দোলন সফল করতে হবে। একই সাথে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ কোনো বিদেশি শক্তি যেমন দিল্লি বা পিন্ডির ওপর নির্ভর করবে না, বরং দেশের মানুষের স্বার্থই হবে সবার আগে।

লন্ডন যেতেও এতো সময় লাগে না, এই হচ্ছে দেশের উন্নয়নের ফিরিস্তি: তারেক রহমান

সিলেটের মানুষের উদাহরণ দিয়ে দেশের গত ১৫-১৬ বছরের উন্নয়নের চিত্রকে তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, ২০০৫ সালে ঢাকা থেকে সিলেটে আসতে যেখানে সাড়ে চার ঘণ্টা সময় লাগত, এখন সেখানে ১০ ঘণ্টা সময় লাগে, যা আকাশপথে লন্ডন পৌঁছানোর সময়ের চেয়েও বেশি। তিনি অভিযোগ করেন যে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিতে ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। বিগত নির্বাচনগুলোকে 'নিশি রাতের' এবং 'আমি-ডামি' নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন যে, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে

সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভ করে আসবো: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেছেন তিনি এলাকাবাসীকে এমন কোনো অঙ্গীকার দিতে চান না যা পরবর্তী সময়ে ভঙ্গ করতে হয়, বরং সময়ের প্রয়োজনে যা দরকার তিনি সেই কাজগুলোই করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান যে, প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে তিনি জয়লাভ করেছেন এবং এবারও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে তিনি নির্বাচনী কারচুপি বা 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, সরকারের একটি বিশেষ অংশ নির্দিষ্ট কিছু প্রার্থী বা দলকে জেতানোর চেষ্টা করছে, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রতিপক্ষের 'শিষ্টাচারবহির্ভূত' মন্তব্যের জবাবে তিনি বলেন, তার বর্তমান বয়স ও অবস্থানে দাঁড়িয়ে তিনি এসবের প্রতিক্রিয়া দেখাবেন না এবং বিষয়গুলোকে অনেকটা 'ছোটদের দুষ্টুমি' হিসেবেই দেখছেন।

‘নির্বাচিত হলে আমাদের পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো'- ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল

সিলেটে তারেক: করলেন মাজার জিয়ারত, ঘুরে এলেন শ্বশুরবাড়ি

শ্বশুরবাড়ি গিয়ে ভোট চাইলেন তারেক রহমান

নাটোরের সিংড়ায় বিএনপি নেতা, কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটে।

সিলেটে শিক্ষার্থীদের সাথে তারেক রহমান

সিলেটের গ্রান্ড হোটেলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সময় তারেক রহমান দেশের সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ' (PPP) বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি বিশেষ মডেল তুলে ধরেন। তিনি উদাহরণ হিসেবে বলেন যে, ওসমানী মেডিকেল কলেজের মতো সরকারি হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগীর ভিড় থাকে, যার ফলে অনেকেই সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান না। এই সমস্যা সমাধানের জন্য তিনি প্রস্তাব করেন যে, যখন সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের মতো জরুরি সেবার জন্য দীর্ঘ সিরিয়াল থাকবে, তখন সরকার স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর অব্যবহৃত সুযোগ-সুবিধাগুলো ব্যবহারের উদ্যোগ নিতে পারে। এই প্রক্রিয়ায় সরকার বেসরকারি হাসপাতালগুলোকে একটি নির্দিষ্ট ফি প্রদান করবে, যার ফলে সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালের উন্নত পরিবেশে সরকারি খরচেই বা সরকার নির্ধারিত উপায়ে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

একটি দল তারেক রহমানের নাম কুতসা রটাচ্ছে- মীর্জা ফখরুল

মির্জা ফখরুল অভিযোগ করেন যে, একটি বিশেষ রাজনৈতিক দল (জামায়াতকে ইঙ্গিত) বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সেই দলটি আসলে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সিলেট থেকেই আগামী দিনের সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা শুরু হয়েছে। পরিশেষে, তিনি জনগণকে বিভ্রান্তিকর অপশক্তির হাত থেকে সাবধান থাকার আহ্বান জানান এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিলেট থেকে তারেকের প্রচারযজ্ঞ শুরু, ‘ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে’ সর্তকবার্তা

ঢাকা-১৯: জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রচারে এনসিপি প্রার্থী

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

কুৎসা রটনাকারী ভোট পাবে না: মির্জা ফখরুল

তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় ৬ লাখ লোক সমাগমের আশা

বিএনপি নেতাকর্মীদের ত্যাগের প্রতিদান দেশের মানুষ দিচ্ছে : খসরু

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন যে, দীর্ঘ ১৭ বছর পর দেশে 'ধানের শীষের জোয়ার' শুরু হয়েছে এবং মানুষ তাদের হারানো মালিকানা ফিরে পেয়েছে। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা যে জেল-জুলুম ও ত্যাগের শিকার হয়েছেন, জনগণ আজ রাজপথে নেমে তার প্রতিদান দিচ্ছে। তাঁর মতে, বিএনপি ও গণতন্ত্র অবিচ্ছেদ্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপিকে জয়ী করা অপরিহার্য। মানুষ এখন নিজেদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ গঠনের স্বপ্ন দেখছে, যা থেকে তারা দীর্ঘ সময় বঞ্চিত ছিল। পরিশেষে তিনি জানান, নাগরিকরা এখন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে, যা দেশ ও জনগণের জন্য বড় আনন্দের বিষয়।