বিএনপি জোট থেকে সরে এলো নাগরিক ঐক্য, এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার

আসন সমঝোতা না হওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য বিএনপি জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। মূলত মান্নার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনে বিএনপি তাদের নিজস্ব প্রার্থী (শাহে আলম) বহাল রাখায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত তা প্রত্যাহার না করায় এই বিভক্তির সৃষ্টি হয়েছে।