নেতাকর্মীদের উদ্দেশে ববি: ঘরে ঘরে যাবেন, ধানের শীষের ভোট চাইবেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনে এই প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর শেখেরটেক ও আদাবর এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।