বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে
আসন সমঝোতার পর বিএনপির বিদ্রোহীদের অনেকেই মাঠে থাকায় কিছুটা চাপা ক্ষোভ আছে মিত্রদের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও মিত্র দলগুলোর নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ তাদের প্রত্যাশা-পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারে স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দলগুলোর এমন মনোভাবের কথা জানা গেছে।