মৌলভীবাজার-৪ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী প্রীতম দাশ
মৌলভীবাজার -৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রীতম দাশকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী প্রীতম দাশ।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির যত অভিযোগ| Election | NCP | BNP | Election commission | NTV News
ড. ফয়জুল হককে আসন ছেড়ে দিলেন ডা. মাহমুদা মিতু| Dr Mahmuda Mitu | Election 2026 | Somoy TV
নির্বাচন কতটা সুষ্ঠু হবে, শঙ্কার কথা জানাল এনসিপি
বর্তমান নির্বাচন কমিশন কতটা সুষ্ঠুভাবে ভোট করতে পারবে, তা নিয়ে নিজেদের শঙ্কার কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ আচরণ মাঠপর্যায়ে দেখা যাচ্ছে না। নির্বাচন যদি সুষ্ঠু-নিরপেক্ষ না হয়, তাহলে এর দায় অন্তর্বর্তী সরকার ও অধ্যাপক ইউনূসের ওপর আসবে। গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে প্রায় ৫০ মিনিট অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়।
নোয়াখালী-২ আসন
এনসিপি নেতাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা
নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।