হুমকি-ধামকিতে দমে যাবে না এনসিপি : নাহিদ ইসলাম। নাহিদ বলেন, এবারের নির্বাচন হবে ভূমি দস্যুদের দমন করার নির্বাচন।
কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাল্লাহ: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান নাহিদ ইসলামের
বৈষম্যমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন নাহিদ ইসলাম। সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি। এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি। এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি। ঢাকা ১১ তে গ্যাস বিদ্যুৎ সংকট, সেটা দূর করার পাশাপাশি, চাঁদাবাজ সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি।
কোন চাদাবাজের ঠাই হবে না-নাহিদ ইসলাম
১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা রাজধানীর বিভিন্ন আসনে গণসংযোগ ও মিছিলের মাধ্যমে তাঁদের প্রচারণার দ্বিতীয় দিন পার করেছেন। ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ভোটকেন্দ্র দখল বা জালিয়াতির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে। তিনি এই নির্বাচনকে ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের লড়াই হিসেবে অভিহিত করেন এবং ফ্যাসিবাদমুক্ত ঢাকা গড়ার অঙ্গীকার করেন।
লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সারজিস আলমের
এনসিপির নির্বাচনি ক্যাম্পে লুটপাটের অভিযোগ, ভবন মালিক ও পুলিশের ভিন্ন দাবি
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি নির্বাচনি কার্যালয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ নিয়ে ভবন মালিক ও পুলিশের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের মতে, সেখানে কোনও লুটপাট বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। মূলত অনুমতি ছাড়া একটি নির্মাণাধীন ভবনের সামনে নির্বাচনি ক্যাম্প স্থাপন করায় সেখান থেকে চেয়ার, টেবিল ও ব্যানারগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। এনসিপি একে তাদের নির্বাচনি কার্যক্রমে বাধা হিসেবে দেখলেও পুলিশ বিষয়টিকে কেবল সরঞ্জাম সরিয়ে নেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
১০ দলীয় জোটের বিকল্প নেই - নাহিদ ইসলাম
ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যানঃ নাহিদ ইসলাম
কেউ কেন্দ্র দখল করতে চাইলে শক্ত প্রতিরোধ হবে- নাসির উদ্দীন পাটওয়ারী