নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ

এসময় জনসাধারণকে অনুরোধ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। হ্যাঁ ভোট দেবেন।’

প্রার্থী তালিকা থেকে বাদ পড়া মাহমুদা মিতুকে নিয়ে নাহিদের পোস্ট

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মাহমুদা মিতু একজন চিকিৎসক ও এ প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের জন্য নয়, এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতিকে জনগণ আপন করে নেয়।

তিনি লেখেন, মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন। রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য তিনি সচেতনভাবেই মাঠে নেমেছেন। এই পথ সহজ নয়, কিন্তু সাহসী ও সৎ মানুষের জন্য এ পথই ইতিহাস গড়ে।