তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে প্রচারণায় নামবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এদিন সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচারণা শুরু করবে দলটি।