মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১১–দলীয় সমঝোতার নির্বাচনী কৌশলের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন নিয়েও তাঁরা আলোচনা করেছেন।
নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।