তারেকের সমালোচনায় নাহিদ: ‘বস্তিবাসী ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়’

বৃহস্পতিবার বিকালে মিরপুর ১০ এ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশে তিনি বলেছেন, "বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন, তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন।"

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম

এনসিপির নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন জমিদারদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যের কণ্ঠ নাসীরুদ্দীন: নাহিদ

হাদি হত্যার সুষ্ঠু বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো: নাহিদ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা চাই নির্বাচনের আগে তার (হাদি হত্যাকাণ্ড) চার্জশিট থেকে শুরু করে সব কার্যক্রম যাতে সম্পন্ন হয়। আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো।

নাহিদ ইসলাম

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ এই ঐক্যের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় ঐক্যজোটের জয় লাভের কোনো বিকল্প নেই।

ফ্ল্যাট দেয়ার নামে বস্তি উচ্ছেদের পরিকল্পনা হয়েছে: নাহিদ | Nahid Islam | Somoy TV । নাহিদ ইসলাম বলেন, আমরা গণ অভ্যুত্থানে লুটেরাদের বিরুদ্ধে কথা বলেছি। আমরা কোন লুটেরাদের ক্ষমতায় যেতে দেবো না, বাংলাদেশের মানুষ লুটেরাদের ক্ষমতায় যেতে ‍দিবে না।

প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো - নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিকে এই নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরেন এবং হাদির সাহসিকতাকে স্মরণ করেন। নাহিদ ইসলাম বিশ্বাস ব্যক্ত করেন যে, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপি ও শাপলা ফুল প্রতীকের পক্ষে আসা জোয়ার তাদের জয়ী করে সংসদে পাঠাবে। পরিশেষে, তিনি নির্বাচিত হয়ে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেন।

মানুষ আমাদের সাথে আছে - নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে জানান যে, নির্বাচনে জয় লাভ করে সংসদে যাওয়াই এখন তাদের একমাত্র এজেন্ডা। তিনি নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে অভিযোগ করেন যে, কমিশন একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে এবং তাদের নিরপেক্ষ আচরণ বজায় রাখা প্রয়োজন। তিনি সংস্কার ও ন্যায়বিচারের পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বাস প্রকাশ করেন যে ১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসিপি-র ৩০ জন প্রার্থীসহ ঐক্যজোটের প্রার্থীদের 'শাপলা কলি' মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিন নেতার মাজার জিয়ারতের মধ্যে দিয়ে এনসিপির নির্বচনী প্রচারণা শুরু

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আলোচনা

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে তারিকুল ইসলাম

তারুণ্য ও মেধার মেলবন্ধনে এনসিপির প্রার্থী তালিকায় চমক

আমি আপনাদের সহযোগিতার সন্ধানে আছি: আখতার