মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী
আমাকে ক্ষ্যাপালে হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাকে ‘ক্ষ্যাপাতে’ না। তা না হলে ‘হাফপ্যান্ট খুলে’ দেবেন। তার সঙ্গে ‘হাংকিপাংকি’ করতেও মানা করেছেন।
এনসিপির নির্বাচনি থিম সং উদ্বোধন
মাদুর পেতে নির্বাচনি থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এ থিম সং উদ্বোধন করা হয়। থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা থিম সং উদ্বোধন করতে চেয়েছি। কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি।
একটি দল ৪৫ জন চোরকে সংসদে ঢুকাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে সংসদে গিয়ে মানুষ চুরি করতো, সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতো। আর এবার দেখলাম একটা দল ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওরা নির্বাচনকে ভয় পেয়েছে; ভয় পাবেন না, খেলা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী । পাটওয়ারী বলেন, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের ধরে ধরে পুলিশে দিবো।
আমার সাথে কখনও হাংকি-পাংকি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসিরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের নির্বাচনী জনসভায় রাজনৈতিক প্রতিপক্ষ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি নিজেকে রাজপথের পরীক্ষিত সৈনিক দাবি করে বলেন যে, বয়সে ছোট হলেও তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। তিনি অভিযোগ করেন, কিছু বড় রাজনৈতিক নেতা মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও নেপথ্যে এলাকা দখল ও চাঁদাবাজির সাথে জড়িত। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, ভয়ভীতি দেখিয়ে বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে দমানো যাবে না। শেখ হাসিনাকে হঠানোর আন্দোলনে তাঁদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনকে তিনি একটি মডেল এবং চাঁদাবাজমুক্ত নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলবেন। জুলুমের রাজত্ব ভেঙে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি ভিডিওটিতে উল্লেখ করেন।